শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পীরগাজনে ফুটবলার ফজলুর পল গাদায় দুর্বৃত্ত কর্তৃক আগুন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

রতনপুর প্রতিনিধি ॥ পীরগাজনে ফুটবলার ফজলুর পল গাদায় দুর্বৃত্ত কর্তৃক আগুনে তিন লক্ষ টাকার মালামাল ভস্মিভূত। কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে পীরগাজন গ্রামে ফুটবলার ও পল্লী প্রাণী চিকিৎসক ফজলুর বাড়ীর কুটা রাখার ঘরের প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল দূর্বৃত্বদের আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে গতকাল রাত ১ টায়। ফজলুর রহমান এ প্রতিনিধিকে জানান ১৯ ফেব্রুয়ারী রাত অনুমানিক ১ টার সময় বাড়ীতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায় তাদের। ঘর থেকে বের হয়ে দেখে কুটা রাখা ঘরে আগুন জ্বলছে। তখন তাদের চিৎকারে স্থানীয়রা এসে আগুনে পানি দিতে থাকে। এসময়ে ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে স্থানীয় জনগন ও ফায়ার সার্ভিস যৌথ চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় । আরও জানান তিনি একজন পল্লী প্রাণী চিকিৎসক বিধায় তার পোষা গরু ৫টি, ভেড়া ৪টি ও ছাগল ১০টি পালন করার কারনে জমা রাখা ১ লক্ষ টাকার ক্রয়কৃত কুটা আর কুটা রাখা ঘরটির মূল্য ২ লক্ষ টাকা মোট ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। থানা প্রশাসন এ সংবাদ পেয়ে ঘটনা স্থলে আসলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। এ ঘটনা স্থল পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, ইউপি সদস্য আবুল কালাম, ইউপি সদস্যা ললিতা রানী সহ কাটুনিয়া রাজবাড়ী কলেজ সহকারী শিক্ষক গোলাম রববানী।এ দুষ্ট চক্রের আটক সহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী এলাকাবাসীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com