শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা বাজার বাবু সুপার মার্কেটের ২য় তলায় ১১ জানুয়ারী শনিবার সকাল ১০ টা হতে পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’ প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিবনাত বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নলতা ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ও বক্তব্য রাখেন, নলতার ইডা সংস্থার নির্বাহী পরিচালক সমাজ সেবক মোঃ আকতার হোসেন, আলোর দিশা ফাইন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল লতিফ, সোভা সমিতির নির্বাহী পরিচালক দীপক কুমার পাল, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের প্রভাষক মানস কুমার চক্রবর্তী, অনন্ত কুমার, কেবি জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রীকুমার বসাক, পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র উপদেষ্টা ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক আবুল কামাল, সাংবাদিক মামুন বিল্লাহ, মোঃ নজরুল ইসলাম প্রমূখ। শিক্ষক রবিউল ইসামের সঞ্চালনায় অনুষ্ঠানে পীরমাতা ব্লাড ব্যাংকের শিক্ষক ইয়াদ আলী, আরিফ খান, শুভ্র কুমার বসুসহ সদস্যবৃন্দ, জেলার বিভিন্ন রক্তদান ব্লাড ব্যাংকের সভাপতি, সম্পাদক ও সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া ও অতিথিদের ক্রেট প্রদান করা ও কেককাটা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com