সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পুলিশের দায়িত্ব পালন করবেন নিরাপত্তাকর্মীরা, করতে পারবেন গ্রেপ্তার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫

এফএনএস: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনবল সংকট থাকায় রমজান ও ঈদকে ঘিরে বেসরকারি নিরাপত্তা কর্মীদের পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ হিসেবে নিয়োগ পাওয়া এসব নিরাপত্তাকর্মীরা পুলিশ কর্মকর্তার মতোই গ্রেপ্তারসহ অন্যান্য দায়িত্ব পালন করবেন এবং পুলিশ মতোই নিরাপত্তা পাবেন। গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ডিএমপি কমিশনার বলেন, রমজানে অনেক রাত পর্যন্ত শপিং সেন্টারগুলো খোলা থাকবে। বিভিন্ন শপিংমল, শপিং সেন্টার ও গেট দিয়ে ঘেরা বিভিন্ন আবাসিক এলাকায় মেট্রোপলিটন পুলিশ আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ ক্ষমতা আমার আছে। সেই ক্ষমতা মোতাবেক আমি বেসরকারি নিরাপত্তাকর্মীদের অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে নিয়োগ দিয়েছি। তাদের হাতে একটি ব্যান্ড থাকবে। সেখানে লেখা থাকবে সহায়ক পুলিশ কর্মকর্তা। তিনি আরও বলেন, আইন মোতাবেক পুলিশের মতোই এসব সহায়ক পুলিশ দায়িত্ব পালন ও গ্রেপ্তারের ক্ষমতা পাবেন। পুলিশ অফিসার আইনগতভাবে যে প্রোটেকশন পান এই অক্সিলারি ফোর্সের সদস্যরাও একই প্রটেকশন পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com