মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পুলিশের হাতে থাকা ছাত্রলীগ নেতাকে কিল—ঘুষি মারলো জনতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: খুলনা মহানগর ছাত্রলীগের সহ—সভাপতি রণবীর বাড়ই সজলকে (৩৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশে। তাকে গতকাল শনিবার সকালে আদালতে হাজির করা হয়। এ সময় ক্ষুব্ধ জনতা তার ওপর চড়াও হয়। হামলা করে কিল ঘুষি মারতে থাকেন। পুলিশ তাকে দ্রুত হাজতে নিয়ে রাখে। খুলনা মেট্রোপলিটনের উপ—পুলিশ কমিশনার (মিডিয়া) আহসান হাবিব বলেন, মহানগর গোয়েন্দা পুলিশের চৌকস আভিযানিক টিম গত শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ছাত্রলীগ নেতা সজলকে মোংলা থানাধীন খামেরডাঙ্গা বাজার থেকে গ্রেপ্তার করেছে। তিনি আরও বলেন, সজল খুলনার রূপসা উপজেলার জোয়ার গ্রামের রসময় বাড়ইর ছেলে। তার বিরুদ্ধে খুলনা জেলা এবং মহানগরীসহ বিভিন্ন থানায় হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com