রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পুলিশ জনগণের জান মালের নিরাপত্তায় দায়িত্বে নিয়োজিত: পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

মাছুদুর জামান সুমন/মীর আবু বকর ॥ সাতক্ষীরায় হারানো মোবাইল ও বিকাশের উদ্ধার করা টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে গতকাল বেলা সাড়ে ১১ টায় পুলিশ লাইন ডিলসেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। তিনি ভুক্তভোগী মানুষের মাঝে মোবাইল ফোন হস্তান্তর করা পূর্বে বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের জান মালের নিরাপত্তায় দায়িত্বে নিয়োজিত। মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে ছুটে আসে। মোবাইল ফোন প্রয়োজনীয় পন্য এটি হারিয়ে গেলে চরম দুর্ভোগে পড়তে হয়। জিনিসটি উদ্ধারের জন্য আপনারা জিডি করে বসে থাকেন। পুলিশের সেটা উদ্ধারের কার্যক্রম শুরু করে। মোবাইল উদ্ধারের জন্য প্রয়োজনে পুলিশকে দেশের বিভিন্ন জেলায় যেতে হয়। অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে মোবাইল উদ্ধার করে আপনাদের দেওয়া হয়। তিনি আরো বলেন, পুলিশ শুধু মোবাইল উদ্ধার করে না, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে জড়িত রয়েছেন। মাদক চোরা-কারবারী সহ সকল অপরাধীদের জন্য পুলিশ কঠোর থাকবে। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আপনারা পুলিশকে তথ্য দিয়ে সার্বিক সহায়তা করবেন। এসময় ১০০ টি হারানো মোবাইল ও ৩ লক্ষ ৭৫ হাজার ৭০০ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এস আই অশোক কুমার পাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com