সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পূর্ণাঙ্গ সদস্য পদ পেলেন ডিপজলের মেয়ে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

এফএনএস বিনোদন: অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার চলচ্চিত্র পরিচালক সমিতির পূর্ণাঙ্গ সদস্য পদ পেয়েছেন। বিষয়টি নিজেই জানিয়েছেন ওলিজা। পরিচালক সমিতির অফিশিয়াল চিঠি পেয়েছেন জানিয়ে অলিজা বলেন, ‘অবশেষে পরিচালক সমিতির চিঠি পেয়েছি। এটা আমাকে আনন্দিত করেছে, করেছে সম্মানিত। আপনারা দোয়া করবেন।’ বাবা ডিপজলকে নিয়ে ‘মেঘলা’ নামে একটি ভৌতিক ছবি নির্মাণ করেছিলেন তিনি। ওলিজা মনোয়ার ২০১৬ সালেই ঘোষণা দিয়েছিলেন পরিচালনায় আসবেন। ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। এর বাইরেও তিনি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। ঢাকায় ‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com