শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পূর্বাচল ৩০০ ফিটে সড়কে দুর্ঘর্টনায় নিহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রউফ (৩২) ও শিপন (৩৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের ৩০০ ফিট সড়কের ভূইয়াবাড়ি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ ও সিপন রাজধানীর যমুনা ফিউচার পার্কের মোবাইল ফোন ও এক্সেসরিজ ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার যমুনা ফিউচার পার্ক সাপ্তাহিক বন্ধ। ছুটির দিনকে আনন্দঘন করে তুলতে মার্কেটের ১২ জন ব্যবসায়ী মিলে চাঁদপুর বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে ছয়টি মোটরসাইকেলে রওয়ানা দেন। পথে ৩০০ ফিট সড়কের ভূইয়াবাড়ি ব্রিজের কাছে পেঁৗছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা আব্দুর রউফ ও সিপন সড়কের পাশে দেওয়ালে আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com