রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পেরুর ফুড কোর্টের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৬

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : পেরুর উত্তরাঞ্চলের একটি ব্যস্ততম শপিং সেন্টারের ফুড কোর্টের ছাদ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে ৬ জনে দাঁড়িয়েছে। ওই দুর্ঘটনায় আরো ৭৮ জন আহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে গত শনিবার লিমা থেকে এএফপি এ খবর জানায়। রাজধানী লিমা থেকে প্রায় ৫শ’ কিলোমিটার উত্তরে দেশের তৃতীয় বৃহত্তম শহর ট্রম্নজিলোর রিয়েল প্লাজা শপিং কমপ্লেক্সে শুক্রবার সন্ধ্যায় ধসের ওই দুর্ঘটনায় ধ্বংসস্তূপে জীবিতদের খেঁাজে অভিযান অব্যাহত রেখেছে দমকল কর্মী ও পুলিশবাহিনীর সদস্যরা। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, দুর্ঘটনার সময় ফুড কোর্টে কয়েক ডজন পরিবার ছিল। প্রতিরক্ষামন্ত্রী ওয়াল্টার আস্তুদিলোর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম ‘আন্দিনা’ জানায়, মৃতের সংখ্যা তিন থেকে ছয় জনে উন্নীত হয়েছে এবং আহতের সংখ্যা ৭৮ জনে পেঁৗছেছে। প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, আহতদের মধ্যে ৪৮জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এর আগে স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্মকর্তা আনিবাল মরিলো জানান, আহতদের মধ্যে ১০জন শিশু। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। শপিং কমপ্লেক্সের পরিচালক গারলেট রদ্রিগেজ বলেছেন, ২০১৭ সালে ফুড কোর্টের ছাদটি স্থাপিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান হোসে সান্তিভানেজ জানান, ধসে পড়া ছাদের আয়তন আনুমানিক ৭শ’ থেকে ৮শ’ বর্গমিটার। আঞ্চলিক জরুরি অপারেশন সেন্টারের মতে, স্থানীয় সময় রাত ৮টা ৪১ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। তবে প্রায় আধ ঘণ্টা পরে তা জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com