শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে পেঁৗছেছেন ড. ইউনূস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

এফএনএস: ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রোমে পেঁৗছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গতকাল শুক্রবার রোমের স্থানীয় সময় দুপুর সোয়া ২টায় তিনি সেখানে পেঁৗছান বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। এর আগে কাতারের স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে দোহা ত্যাগ করেন। কাতারের চিফ অব প্রটোকল ইব্রাহিম বিন ইউসিফ আবদুল্লাহ ফাখরু ভ্যাটিকানের উদ্দেশে রওনা হওয়ার সময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান। জানা গেছে, রোমে পেঁৗছনোর এক ঘণ্টা পরে গতকাল শুক্রবার বেলা সোয়া ৩টায় প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। ভ্যাটিক্যান সিটির জেনারেল অ্যামিনেন্স কার্ডিনাল মাউরো গামবেটি সেন্ট পিটার স্কয়ারে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানাবেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টা আবারও সেন্ট পিটার স্কয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে। প্রধান উপদেষ্টা আগামীক রোববার স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর ত্যাগ করবেন। আগামী সোমবার ভোরে দেশে পেঁৗছানোর কথা রয়েছে তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com