বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার নির্বাহী কমিটির সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্ষা মৌসুমে আরও বেশি করে বৃক্ষরোপণ, প্রাণ সায়ের খালের দূষণ রোধ, বেআইনীভাবে জলাশয় ভরাট বন্ধ, পাখিদের অভয়াশ্রম গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। সভায় সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি অ্যাড. মুনিরুদ্দীন। সভায় প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ’র সঞ্চালনা বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার উপদেষ্ঠা ডা. সুশান্ত ঘোষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিদোদ্ধা প্রফেসর এস এম আবুল ওয়াহেদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, অধ্যাপক পবিত্র মোহন দাস, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, মাধব চন্দ্র দত্ত, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, ক্লাবের সমন্বয়কারী ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দীন রান প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com