রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রতাপনগরে বৃক্ষ রোপন করলেন নজরুল ইসলাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ প্রতাপনগরে বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে এগারোটায় ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দোগে স্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা আতাউর রহমান, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক লাইলি পারভীন সেঁজুতি, জেলা আ’লীগ সদস্য নাজমুন আসিফ মুন্নি, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসেন সুজন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম রেজা, উপজেলা সদর ইউপি চেয়ারম্যান হোনেনুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার দাশ, সাবেক ইউনিয়ন আ’লীগ সাধারণ মাষ্টার রিয়াছাত আলী মামুন, আ’লীগ নেতা বাবু অমিও কুমার সোম, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠা সভাপতি মাহমুদুল হাসান মিলন। উলে­খ্য বৃক্ষ রোপন উদ্বোধন পূর্বে জেলা পরিষদ প্রশাসকের আগমন উপলক্ষে প্রতাপনগর ইউনিয়ন কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যা সদস্যদের উপস্থিতিতে মত বিনিময় আলোচনা সভা করা হয়। এ সময় প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী প্রতাপনগর কুঠির শিল্প কারুকার্যখচিত মহিষের শিং এ তৈরি একটি ছড়ি উপহার দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম কে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com