মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রতাপনগরে মুজিব শতবর্ষের ঘর নির্মাণ কাজ ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

মাসুম, আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগরে মুজিব শতবর্ষের ঘরে নির্মাণ কাজের অগ্রগতি ও কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাট সংলগ্ন কপোতাক্ষ নদীর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর। গতকাল বেলা সাড়ে ১২টায় তিনি প্রতাপনগর আফদারের মোড়স্থ স্থানে মুজিব শতবর্ষের ঘর নির্মাণ চলমান কাজের অগ্রগতির পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি ঘর নির্মাণ কাজের শ্রমিকদের সাথে মতবিনিময় করেন এবং ঘর নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিনিধিদের সঙ্গে বলে জানতে চান ঘর নির্মাণ কাজের অগ্রগতি এবং কতদিনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। পরে তিনি কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাট সংলগ্ন স্থানের কপোতাক্ষ নদীর মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেন এসময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন পরিদর্শন কালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল­াহ, ইউপি সদস্যা আছিয়া খাতুন, ইউপি সদস্য যথাক্রমে আইয়ুব আলী সরদার, সোহরাব হোসেন, মোখছেদ আলী, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উলে­খ্য ঘুর্নিঝড় সিডর, আইলা, ফনি, বুলবুল, আম্ফান, ইয়াস সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ, কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙ্গে উপকূলীয় প্রতাপনগর ইউনিয়নের অনেক পরিবারের ভিটামাটি নদী গর্ভে বিলীন করে নিশ্চিহ্ন করেছে অনেক পরিবারকে। তেমনি হয়েছে প্রতাপনগর ইউনিয়নের ভৌগলিক সীমারেখার পরিবর্তন। তাই সরকারের সুদৃষ্টিতে প্রতাপনগরের অসহায় ভূমিহীন ভিটামাটি হারা গৃহহীন পরিবারের মাঝে সদ্য নির্মিত হচ্ছে মুজিব শতবর্ষের ১২১ টি টিনশেড ইটের পাকা ঘর। জানাগেছে প্রতাপনগর ইউনিয়নের আবদারের মোড় নামক স্থানে সরকারি অর্থে ৩৩.৬৬ একর জমি অধিগ্রহণ করে ২২১ টিনশেড আধাপাকা মুজিব শতবর্ষের ঘর নির্মাণ করা হচ্ছে। প্রত্যেক ঘর নির্মাণের জন্য ব্যায় করা হচ্ছে ২ লাখ ৭১ হাজার টাকা। নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। নির্মাণ কাজ শেষে ঘরের চাবি বরাদ্দ কৃত পরিবারের মাঝে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com