মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩

আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। গতকাল বেলা ১১ টায় অত্র মাদ্রাসা হলরুমে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামানের সার্বিক পরিচালনায় এ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মোবাইলে ভিডিও ভারসুয়ালে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ঢাকা আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক আলহাজ্ব মাওঃ জি এম মেহেরুল­াহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, গভর্নিং বডির সদস্য আকরাম হোসেন সানা, ইউপি সদস্য আইয়ুব আলী সরদার, অত্র মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক মাওঃ আহমদ আলী সরদার, অত্র মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ময়নুদ্দীন আহমেদ। এছাড়া দোয়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com