মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসছেন কামিন্স

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

দুর্বার রাজশাহীর হয়ে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি—টোয়েন্টি ক্রিকেটে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের পেসার মিগুয়েল কামিন্স। এবারই প্রথম বিপিএলের মঞ্চে খেলবেন তিনি। ২০১৪ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় কামিন্সের। দেশের হয়ে সর্বশেষ ২০১৯ সালে টেস্ট খেলেছেন তিনি। এরপর আর জাতীয় দলের হয়ে সুযোগ পাননি ৩৪ বছর বয়সী কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের ১৪ টেস্টে ২৭ উইকেট এবং ১১ ওয়ানডেতে ৯ উইকেট শিকার করেছেন কামিন্স। ১৪টি স্বীকৃত টি—টোয়েন্টিতে ৭ উইকেট শিকার করেছেন কামিন্স। ইংল্যান্ডের ঘরোয়া টি—টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্ট ও সিপিএলে খেলার অভিজ্ঞতা আছে তার। ঢাকা ও সিলেট পর্ব শেষে ৬ ম্যাচে ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে রাজশাহী। চট্টগ্রাম পর্বে ৪টি ও ঢাকায় শেষ পর্বে লিগের ২ ম্যাচ খেলবে রাজশাহী। আগামীকাল বৃহস্পতিবার থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে। ১৭ জানুয়ারি চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে রাজশাহী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com