রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রথমবারের মতো বেসামরিক নভোচারী মহাকাশে পাঠাচ্ছে চীন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: ‘ক্রুয়েড মিশনের’ অংশ হিসেবে চীন তার প্রথম বেসামরিক নভোচারীকে মহাকাশে পাঠাতে যাচ্ছে। উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তিয়ানগং মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে আজ মঙ্গলবার ছুটবেন বেসামরিক নভোচারীরা। চীনের মহাকাশ সংস্থা গতকাল সোমবার জানায়, গুই হাইচাও নামে এক পেলোড বিশেষজ্ঞ আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে যাত্রা করবেন। এখন পর্যন্ত মহাকাশে পাঠানো সব চীনা মহাকাশচারী পিপলস লিবারেশন আর্মির সদস্য ছিলেন। মহাকাশ সংস্থার এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, “বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক গুই। তিনি ‘স্পেস সায়েন্স এক্সপেরিমেন্টাল পেলোডসের’ অন-অরবিট অপারেশনের দায়িত্বে থাকবেন”। মঙ্গলবারের মিশনের কমান্ডার জিং হাইপেং। মহাকাশে এটি তার চতুর্থ যাত্রা। তৃতীয় ক্রু সদস্য হলেন প্রকৌশলী ঝু ইয়াংঝু। এই তিন মহাকাশচারী মহাকাশে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারীদের অবতরণ করার পরিকল্পনা করেছে। এজন্য মহাকাশ কর্মসূচিতে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে তারা। মহাকাশ জয়ের দৌড়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে পেছনে ফেলতে চাইছে চীন। চীন গত বছর তার তৃতীয় এবং স্থায়ী মহাকাশ স্টেশন তিয়ানগং-এর নির্মাণ কাজ শেষ করে। টি-আকৃতির তিয়ানগং-এর চ‚ড়ান্ত মডিউলটি নভেম্বরে মূল কাঠামোর সঙ্গে সফলভাবে যুক্ত করা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, বিশ্বের প্রথম মহাকাশভিত্তিক কোল্ড অ্যাটমিক ক্লক সিস্টেমসহ বেশ কিছু অত্যাধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম রয়েছে স্টেশনটিতে। সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com