বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রথম রাউন্ডে আলকারাজ-মেদভেদেভের জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস স্পোর্টস: বছরের শেষ গ্র্যান্ড ¯øাম ইউএস ওপেনের প্রথম রাউন্ডে ছেলেদের এককে জয় পেয়েছেন কার্লোস আলকারাজ ও দানিল মেদভেদেভ। এ ছাড়া জয় পেয়েছেন আন্দ্রে রুবলেভ ও আলেকজান্ডার জেভেরেভ। আর্থার অ্যাশে স্টেডিয়ামে মঙ্গলবার জার্মানির ডমিনিক কোয়েফারকে প্রথম সেটে ৬-২ ব্যবধানে সহজে হারান আলকারাজ। দ্বিতীয় সেটে ৩-২ ব্যবধানে এগিয়ে ছিলেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বাছাই স্পেনিয়ার্ড। এসময় চোটে পড়েন কোয়েফার। তিনি খেলা চালিয়ে যেতে না পারায় আলকারাজ দ্বিতীয় রাউন্ডে উঠে যান। হাঙ্গেরির আটিলা বালাজকে উড়িয়ে দেন মেদভেদেভ। তিন সেটে যথাক্রমে ৬-১,৬-১ ও ৬-০ ব্যবধানে জয় পান র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা রুশ তারকা। র‌্যাঙ্কিংয়ের ছয়য়ে থাকা হাঙ্গেরির ইয়ান্নিক সিন্নার জিতেছেন ৬-৩, ৬-১ ও ৬-১ ব্যবধানে, প্রতিপক্ষ ছিলেন জার্মানির ইয়ানিক হ্যানফম্যান। ফ্রান্সের আর্থার ক্যাজাক্সের বিপক্ষে ৬-৪, ৭-৬ (৭-৫) ও ৬-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডে পা দিয়েছেন রাশিয়ার আন্দ্রে রুবলেভ। প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার আলেক্সান্ডার ভুকিচকে তিন সেটেই ৬-৪ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা জার্মান তারকা জেভেরেভ। ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেও পেয়েছেন জয়ের দেখা। ফ্রান্সের কোরেন্টিন মাউটেটকে ৬-২, ৭-৫ ও ৬-৩ ব্যবধানে হারিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com