রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রধানমন্ত্রী শিক্ষিত বেকারদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন সিনিয়র সচিব নাসিমা বেগম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় যানবাহন চালনা প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের সাথে বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল বেলা ১২ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ও পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম। এ সময় তিনি বলেন আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করলে এটিকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়া সম্ভব। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষিত বেকারদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে বহু পরিবার আলোর মুখ দেখেছে। প্রশিক্ষণের সময় ও প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, মোঃ সাইফুল আহমেদ এপিডি যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আশীস কুমার নাথ,ডঃ মোঃ আবদুল মাজেদ। এ সময় সাতক্ষীরা যমুনার অধিদপ্তরের সকল কর্মকর্তা ও প্রশিক্ষনাথীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কম্পিউটার প্রশিক্ষক মতলেব সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com