সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রভাব খাটানোর অভিযোগে এক জনের ৬ মাসের কারাদন্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় প্রভাব খাটিয়ে একই ব্যক্তি ঈগল প্রতীকে তিনটি ভোট দেওয়ার অভিযোগে আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রোবাবার ৭ জানুয়ারী বিকাল সাড়ে তিনটার দিকে কলারোয়া উপজেলার দেওয়াড়া ইউনিয়নের খোরদো বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। প্রত্যক্ষদর্শীরা জানান, খোরদো গ্রামের লিয়াকত আলীর ছেলে আব্দুস সালাম (৪৫) রোবারার বিকেল ৩ টার দিকে ওই ভোট কেন্দ্রে ভোট দিতে আসে। এসময় সিলিফ নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করে প্রভাব খাটিয়ে মাস্টার নুরুল ইসলামের ঈগল প্রতীকে তিনটি ভোট প্রদান করেন। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রট এসে ভ্র্যাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। সাতক্ষীরা জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, একজন প্রার্থীর পক্ষে প্রভাব খাটিয়ে ভোট দেয়ার অভিযোগে অভিযুক্ত আব্দুস সালামের ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com