বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রিয় জন্মভূমি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

একেএম জাহাঙ্গীর কবীর
সবুজে ঘেরা মনমাতানো ছোট্ট একটি গ্রাম
শষ্যশ্যামল স্মৃতি ভেজা রতনপুর তার নাম,
সে গাঁয়েতে জন্ম আমার সেখানেতেই ঘর
সে গাঁয়েতে থাকবো মোরা সারাজীবন ভর।

বৃক্ষরাজি, স্বচ্ছ দীঘি, যেন প্রকৃতিতে ঢাকা
দেখলেই সবার মনে হবে, নিপুণ শিল্প আঁকা,
সে গাঁয়েরই মেঠোপথে আছে স্মৃতি হাজার
সেখানেতেই হাঁটতে শিখি হাতটি ধরে বাবা-র।

দুপুর বেলা না ঘুমিয়ে যেতাম খেলার মাঠে
সন্ধ্যা হলেই মা বলতো পড়তে বসো পাঠে,
স্কুল থেকে ফেরার পথে জমিয়ে তুলতাম গাঁ
বন্ধুর সাথে আড্ডা বাজি দিন কেটেছে আহ!

পাড়ার সবাই হল্লা করে দীঘির জলে পড়ি
মুরুব্বিরা তাড়া দিলে উঠতাম তড়িঘড়ি,
হাটবারে দাদু যেতেন রতনপুরের হাঁটে
বয়াতিরা গান করতো গোডাউনের লটে।

বাবুর বাগান, খেলার মাঠ ছিলো আস্তানা
এখন সেথায় দেখি কেবল মোবাইলের ছানা,
সে দিনগুলি হারিয়ে গেছে ফুরিয়ে গেছে সবই
আজকে শুধু চোখে ভাসে সে দিনগুলির ছবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com