রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রেমিকাকে অন্যত্র বিয়ের খবর শুনে প্রেমিকের আত্মহত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০২৪

নগরঘাটা প্রতিনিধি ॥ প্রেমিকাকে অন্যত্র বিয়ের খবর শুনে ক্ষোভে দুঃখে প্রেমিকা জয়ন্ত কুমার মন্ডল ( ২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গা গ্রামের গোপাল মন্ডলের পুত্র। স্থানীয়রা জানান গত কয়েক মাস পূর্বে মোবাইলের মাধ্যমে যশোর জেলায় অথৈ নামের এক মেয়ের সাথে জয়ন্ত মন্ডলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের জেরে সম্প্রতি জয়ন্ত মন্ডল প্রেমিকা অথৈকে পালিয়ে বাড়িতে নিয়ে আসে। এ ঘটনা জানাজানির পর অথৈর পরিবারের লোকজন এসে বুঝিয়ে শুনিয়ে অথৈকে জোরপূর্বক বাড়িতে নিয়ে গিয়ে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। এঘটনা শোনার পর জয়ন্ত মন্ডল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং ক্ষোভে দুঃখে সে আত্মহত্যার পথ বেছে নেয়। গত শনিবার রাত আনুমানিক ১১ টার দিকে তার নিজ ঘরের আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। রবিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি অপমৃত মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com