স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা সভাপতি প্রয়াত এম খলিলুউল্লাহ ঝড়ু’র মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকার আয়োজনে গতকাল সমিতির পান্থপথস্থ কার্যালয়ে খলিলুউল্লাহ ঝড়ুর স্মৃতি চারণ করে বক্তারা বলেন, সবাই তাকে চিনতেন, তার ভালো দিক সম্পর্কে জানতেন। সাতক্ষীরাবাসীর কল্যাণে তিনি সব সময় কাজ করেছেন। তাঁর কাছে সবাই ছিলেন সমান, তাঁর কাছে কোনো কাজের জন্য গেলে তিনি আন্তরিকতার সাথে শুনতেন এবং খুব দ্রুতই সমাধানের চেষ্টা করতেন। তিনি উপকুলিয় মানুষে পানীয় জলের ব্যবস্থা করেন, বাঁধ সংস্কার করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন। বক্তারা সাতক্ষীরার একটি সড়কের নামকরণ “খলিলুউল্লাহ ঝড়ু সড়ক” করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মাসুদের সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম খাঁনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় স্মৃতিচারণ করেন সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম রহমান, প্রধান পৃষ্টপোষক মোশারফ হোসেন, বাংলাদেশ পুলিশের ডিআইজি আলিম মাহমুদ, সমিতির উপদেষ্টা ডা: আব্দুল জলিল, মোহাম্মদ ফখরুদ্দিন, সহ-সভাপতি কামরুজ্জামান নান্টু, মো: সামছুল আলম, কাজী সিদ্দিকুর রহমান, আমজাদ হোসেন। আরো বক্তব্য রাখেন ড. আবুল কালাম আজাদ, জাবেদ হোসেন, এটিএম আসাদ, জিএম হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, সামসুজ্জামান বাবু, মাজাহারুল আনোয়ার, মাওলানা এলাহী বক্স, মাওলানা রেজাউল করিম প্রমূখ। সভা শেষে প্রয়াত সভপতির রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রাজ্জাক। উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর (সোমবার) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সাতক্ষীরা ফেরার পথে গোপালগঞ্জ হাসপাতালে খলিলুউল্লাহ ঝড়ু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।