শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রয়াত লাকী আখন্দের গান নিয়ে কোক স্টুডিও বাংলার আয়োজন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

এফএনএস বিনোদন: কিংবদন্তী গায়ক ও সুরকার লাকি আখন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তার গান নিয়ে নতুন গান পরিবেশনের ঘোষণা দিয়েছে কোক স্টুডিও বাংলা। এর মাধ্যমে লাকি আখন্দের প্রাণবন্ত অবিশ্বাস্য সৃষ্টিকর্ম এবং বাংলাদেশি সঙ্গীত শিল্পে তার অপরিসীম অবদানের জন্য গভীর শ্রদ্ধা জানানো হবে। ফেসবুক স্টুডিওর এই ঘোষণায় ভক্তদের প্রত্যাশায় পূর্ণ হবে এবং এর মিউজিক্যাল কোলাবোরেশনের জন্য তারাও উদগ্রীব হয়ে আছে। কোক স্টুডিও বাংলা তাদের ফেসবুক পেজে লিখেছেন, যার বিস্ময়কর সব সৃষ্টিতে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি পেয়েছে এক ভিন্ন মাত্রা, সেই সুরের ম্যাজিশিয়ান লাকী আখন্দকে কোক স্টুডিও বাংলায় নতুন ভাবে তুলে ধরতে পেরে আমরা গর্বিত। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে লাকী আখান্দের প্রথম একক অ্যালবাম ‘লাকী আখান্দ’ প্রকাশ পায়। তিনি ব্যান্ড দল হ্যাপি টাচ-এর সদস্য ছিলেন। ওই সময়ে তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে ছিল ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া, ‘বিতৃষ্ণা জীবনে আমার’, ‘কী করে বললে তুমি’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘ভালোবেসে চলে যেয়ো না’ প্রভৃতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com