বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্লে—অফের ফাইনালের টিকেট পেলো হামজাদের শেফিল্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে চলে এসেছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। ব্রিস্টল সিটিকে ৩—০ গোলে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগ ওঠার লড়াই চ্যাম্পিয়নশিপ প্লে—অফের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। প্লে—অফের সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্রথমার্ধেই দলকে এগিয়ে দেন কাইফার মুর। বিরতির পর জাল কাঁপান চ্যাম্পিয়নশিপের প্লেয়ার অব দ্য ইয়ার গুস্তাভো হ্যামার ও ক্যালাম ও’হারে। দুই লেগ মিলিয়ে হামজাদের স্কোর ছিল ৬—০। ২৪ মে তে প্লে—অফ ফাইনালে দ্য ব্লেডসের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড কিংবা কভেন্ট্রি। জয়ের পর উচ্ছ্বসিত হামজাদের কোচ ক্রিস ওয়াইল্ডার বলেছেন, ‘এই ধরনের রাত অবশ্যই উপভোগ করা উচিত। পুরো মৌসুমটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। ঘরের মাঠে এমন রাত ছেলেদের অনেক উজ্জীবিত এবং স্বীকৃতি দিচ্ছে— যেটার তারা যোগ্য।’ শেফিল্ড চ্যাম্পিয়নশিপ কিংবা লিগ ওয়ানের প্লে—অফ দিয়ে আগের ৯ বারের চেষ্টাতেও প্রমোশনের দেখা পায়নি। ইংলিশ কোনও ক্লাবের যা সবচেয়ে বাজে রেকর্ডের নজির।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com