বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ফতেপুর স্কুল মাঠ ভরাট করলেন নবনির্বাচিত কমিটি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ দুই যুগ পরে কালিগঞ্জ উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে প্রায় ২ লক্ষ টাকা ব্যয় করে মাটি ভরাটের উদ্যোগ নিলেন নবনির্বাচিত ম্যানেজিং কমিটি। গতকাল গতকাল বেলা ১২ টায় সময় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের উদ্বোধন করেন বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ইফতেখারুল ইসলাম সুমন। তিনি বলেন বর্ষার মৌসুম ও বৃষ্টির মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শিক্ষার্থীদের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। স্কুলের মাঠে মাটি ভরাট করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সর্বোপরি ম্যানেজিং কমিটির প্রচেষ্টায় আমরা মাঠটি সংস্কার করতে সক্ষম হয়েছি। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আহম্মাদ আলী শাহ ,প্রধান শিক্ষক বিষ্ণুপদ গাইন,সদস্য স্বপন রায়, সহকারি শিক্ষক গুরুপদ বাছাড়, আশলতা মন্ডল,বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com