রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ফরিদপুর ২দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর কচি কাঁচা যুব সংগঠনের উদ্যোগে (২৪তম) ২দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় ফরিদপুরের ফুলতলায় বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সন্মানিত অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য শেখ রফিকুল ইসলাম, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ আব্দুল করিম, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুর রহিম প্রমুখ। এসময় কুরআন ও হাদিসের আলোকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোফাসসিরে কুরআন আলহাজ্ব আল্লামা তারেক রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি সৈয়দ জুনাইদ আযহারী, হেমায়েদপুর ঢাকা, হাফেজ ক্বারী মাওঃ শোয়াইব হুসাইন বিপ্লবী খুলনা, প্রমুখ। এ সময় তাফসীরুল কুরআন মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com