সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ফাইনালে অনিশ্চয়তা, চোটে পড়লেন লেভানডোভস্কি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

লা লিগায় গত রোববার সেল্তা ভিগোর বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ের ম্যাচে রবার্ট লেভানডোভস্কির হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার খবর নিশ্চিত করেছে বার্সেলোনা। ম্যাচের ৭৮তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন লা লিগার শীর্ষ গোলদাতা। শুরুর রিপোর্টগুলো জানিয়েছে, হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে পোলিশ স্ট্রাইকারকে। ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘রোববারের টেস্ট শেষে নিশ্চিত হওয়া গেছে রবার্ট লেভানডোভস্কির বাম হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। তার ফেরা নির্ভর করছে উন্নতির ওপরে।’ বার্সেলোনা ও লেভানডোভস্কির জন্য এই চোট বড় ধাক্কা। প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। তাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে ফাইনালে তার খেলা হবে না। লেভানডোভস্কির অনুপস্থিতিতে হ্যান্সি ফ্লিক সব প্রতিযোগিতায় চলতি মৌসুমে ১৭ গোল করা ফেরান তোরেসকে খেলানোর চিন্তা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com