বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ফিংড়ীতে মৎস ঘেরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩

ফিংড়ী প্রতিনিধি ঃ ফিংড়ীতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছের ক্ষতি সধন করা হয়েছে। জানা গেছে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এক মৎস্য ঘেরে শত্রুতা বশত কে বা কারা বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। সরেজমিনে গিয়ে জানা গেছে ফিংড়ীর ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত শাহাবুদ্দীন মাস্টারের পুত্র মোঃ উজ্জল মোল্লা (৩২) দীর্ঘদিন যাবত মৎস্য ঘেরে মাছ উৎপন্ন করে আসছে। সে তার ঘেরের একাংশে মাছের ম্যাট তৈরী করে গলদা ও বাগদা চিংড়ীর রেনু ছাড়েছে। উক্ত ঘেরে গত বৃহস্পতিবার সন্ধার পর কে বা কারা বিষ প্রয়োগ করেছে। তার ঘেরে বিষ প্রয়োগ করায় বাগদার রেনু মারা গিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। এমন জঘন্যতম কাজ কে বা কারা করতে পারে জানতে চাইলে উজ্জল মোল­ার বলেন- আমি পাঁচ বছর পূর্বে আমার নিজের জমি ও কিছু হারি নিয়ে সতের বিঘা জমিতে ঘের করি। গতকাল সন্ধায় আমার সেচের মটর সারাইয়ের জন্য ঘেরে না থাকার সুবাদে আমার মৎস্য ঘেরে বিষ দিয়েছে।
এব্যাপারে উজ্জল মোল­া প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com