মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ফিঞ্চের বিদায়ি ম্যাচে স্মিথের সেঞ্চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চের। তাই ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন এই মারকুটে ওপেনার। নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল রোববারের ম্যাচটিই ছিলো ফিঞ্চের শেষ ওয়ানডে। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে মাত্র ৫ রান করেই টিম সাউদির বলে বোল্ড হয়েছেন ফিঞ্চ। ২০১৩ সালে ওয়ানডেতে অভিষেক হয় ফিঞ্চের। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা ফিঞ্চ এই ফরম্যাটে ১৪৬ ম্যাচে ১৭টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটি হাঁকিয়েছেন। এই সংস্করণে ৩৮.৮৯ গড়ে ৫৪০৬ রান করেছেন তিনি। বিদায়ী ম্যাচে ফিঞ্চের ব্যাট না হাসলেও অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিয়েছেন স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে ও অ্যালেক্স ক্যারি। স্মিথের ১০৫, লাবুশানের ৫২ ও ক্যারির ৪২ রানের কল্যাণে ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে অজিরা। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট দুটি উইকেট নেন। এ ছাড়া টিম সাউদি, লোকি ফার্গুসন ও মিচেল স্যান্টনার একটি করে উইকেট নেন। ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের স্কোর এখন ৪৪ ওভারে ৬ উইকেটে ২১৫ রান। গ্লেন ফিলিপস ৪২ ও মিচেল স্যান্টনার ২৬ রানে ব্যাট করছেন। শেষ ৬ ওভারে কিউইদের দরকার ৫৩ রান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com