শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ফিলিপাইনের বিমানবন্দরে গাড়িচাপায় শিশুসহ নিহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫

এফএনএস বিদেশ : ফিলিপাইনে ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশদ্বারে গাড়িচাপায় এক শিশুসহ দুজন প্রাণ হারিয়েছেন। গতকাল রোববার এই ঘটনায় একাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। দেশটির পরিবহন অধিদফতর জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছে পাঁচ বছরের এক শিশু এবং ২৯ বছর বয়সী এক পুরুষ। গাড়ির চালক জীবিত আছেন। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতের সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে। পরিবহনমন্ত্রী ভিন্স ডিজন জানান, তিনজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার কার্যালয়ের ফেসবুক পেজে বলা হয়েছে, চারজন আহত হয়েছেন। নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা হয়, যখন একটি কালো এসইউভি বিমানবন্দরের বাইরের রেলিং ভেঙে টার্মিনাল—১ এর প্রবেশপথে ওয়াকওয়েতে ঢুকে পড়ে। ডিজন বলেছেন, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছে কর্তৃপক্ষ। ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার আগে এক যাত্রীকে নামিয়ে দিয়েছিলেন গাড়ির চালক। গাড়ি থেকে মালামাল নামাতে যাত্রীকে সাহায্য করছিলেন তিনি। মাল নামানো শেষ হলে ওই যাত্রী টার্মিনালের দিকে হাঁটা শুরু করার কিছুক্ষণ পরেই গাড়িটি আচমকা গতি বাড়িয়ে সামনে এগিয়ে যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজন বলেছেন, ফুটেজ দেখে ঘটনাটিকে ইচ্ছাকৃত মনে হয়নি। তারপরও চালককে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া, তার ড্রাগ টেস্ট করানো হবে। ঘটনার সত্যতা বের করতে তদন্ত চলমান আছে উল্লেখ করেছেন ডিজন। পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার আগ পর্যন্ত কোনও কিছু আগাম ধরে না নেওয়ার জন্য জনগণকে অনুরোধ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com