বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ফিলিপাইনে বন্যা ও ভ‚মিধসে প্রাণহানি ৩১ জনের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

এফএনএস বিদেশ : ফিলিপাইনের মাগিন্দানাও প্রদেশে বন্যা ও ভ‚মিধসে অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল শুক্রবার বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চলের স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রী নাগিব সিনারিমবো ফোনে রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, এগিয়ে আসতে থাকা ক্রান্তীয় ঝড় নালজির প্রভাবে প্রবল বৃষ্টি হচ্ছে। ফলে মাগিন্দানাও প্রদেশের দুটি শহর বন্যা ও ভ‚মিধসের শিকার হয়েছে। তিনি আরও জানান, প্রবল বৃষ্টির কারণে তিন লাখ বাসিন্দার শহর কোতাবাতো পানিবন্দি হয়ে পড়েছে। আশপাশের গ্রামীণ জনপদগুলোতে হড়কা বানের সৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢলের সঙ্গে উপড়ে যাওয়া গাছ, পাথর ও কাদার ¯্রােত নেমে এসেছে। দাতু ব্লাসিনসুয়াত শহরে ভ‚মিধসে ১০ জনের মৃত্যু হয় এবং অন্যান্য এলাকায় আরও ৭ জন নিখোঁজ হয়েছে। উদ্ধারকারীরা নিকটবর্তী দাতু ওদিন সিনসুয়াত শহরে ভ‚মিধসে চাপা পড়ে নিহত আরও ৩ জনের লাশ উদ্ধার করেছে বলেও জানান তিনি। মন্ত্রী নাগিব সিনারিমবো বলেছেন, ভোরের আগে ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করে। এই প্রথম আমাদের এখানে এমন কিছু হলো। উদ্ধারকারীরা রাবারের ডিঙি নিয়ে ছাদগুলোতে আশ্রয় নেওয়া কিছু মানুষকে উদ্ধার করেছে। সূত্র: রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com