সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ফেরত নেওয়ার জন্য পৌনে দুই লাখ রোহিঙ্গা চিহ্নিত করেছে মিয়ানমার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

এফএনএস: বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে চিহ্নিত করার কাজ শেষ করেছে মিয়ানমার। এটি রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম তালিকা। ২০১৮-২০ সালের মধ্যে এসব রোহিঙ্গার ছয় ধাপে তালিকা হস্তান্তর করেছিল বাংলাদেশ। প্রথম ধাপে এদেরকে ফেরত নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। এছাড়া আর ৭০ হাজার রোহিঙ্গার ছবি ও পরিচয় যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। গতকাল শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের কাছে এসব তথ্য জানান। প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, এটিই এ ধরনের প্রথম নিশ্চিত তালিকা, যা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের পথে একটি বড় পদক্ষেপ। মূল তালিকায় থাকা বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার যাচাই-বাছাই দ্রæত করা হবে বলেও নিশ্চিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। সাক্ষাৎকালে হাই রিপ্রেজেনটেটিভ মিয়ানমারের ভ‚মিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশ দুর্যোগপীড়িত জনগণের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com