বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ফের কাতারে মেসি, সঙ্গে এমবাপ্পেরাও

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: গত বছরের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে মেসির আর্জেন্টিনা। বিশ্ব জয়ের ঠিক এক মাস পর ফের কাতারে আসলেন মেসি। তাঁর সঙ্গে রয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোসরাও। কাতারে শীতকালীন সফরে এসেছে গোটা পিএসজি দল। কাতারের মালিকানাধীন পিএসজি দল একটি প্রদর্শনী ম্যাচ খেলবে সৌদি আরবে। কাতার থেকে শিগগিরই সৌদি আরবের রিয়াদে যাবেন মেসি-নেইমাররা। কিং আল ফাহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই সৌদি ক্লাব আল হিলাল ও আল নাস্র সম্মিলিত দলের বিপক্ষে খেলবে পিএসজি। ওই ম্যাচে আল হিলাল ও আল নাস্র সম্মিলিত দলের অধিনায়কের ভ‚মিকায় থাকবেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি-রোনালদো-নেইমার-এমবাপ্পেদের খেলা দেখতে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী। রিয়াদের স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৬৮ হাজার দর্শকের। এক সপ্তাহ আগে শেষ হয়ে গেছে আসন বরাদ্দ। অনলাইনে ম্যাচের টিকিট পেতে আবেদন করেছিলেন প্রায় ২০ লাখ মানুষ। একটি বিশেষ টিকিটের দাম ছাড়িয়ে গেছে ২৭ কোটি টাকা। বিশাল মূল্যের টিকিটে রয়েছে কিছু বিশেষ সুবিধাও। টিকিটধারী পারবেন মেসি, রোনালদো, নেইমার ও এমবাপের সঙ্গে দেখা করতে। অংশ নিতে পারবেন উদ্বোধনী অনুষ্ঠানে। ম্যাচ দেখতে পারবেন ভিআইপি আসনে বসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com