সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বগুড়ায় ছুরিকাঘাতে আবাসিক হোটেলের ম্যানেজার খুন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: বগুড়া সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একটি আবাসিক হোটেলের ম্যানেজার বিপুল মিয়া খুন হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, দুপুর দেড়টার দিকে সানসাইন আবাসিক হোটেলের গেটে হামলার শিকার হন তিনি। নিহত বিপুল মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা মিরারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বগুড়া শহরতলীর মাটিডালী এলাকার সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, দুপর দেড়টার দিকে হোটেলের গেটে কয়েকজন যুবকের সঙ্গে বিপুলের তর্ক হয়। একপর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় প্রথমে বিপুলকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। পরে রাত সাড়ে ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিপুল মারা যান। স্থানীয়রা জানান, সানসাইন নামে ওই আবাসিক হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। ম্যানেজার বিপুলকে ছুরিকাঘাতের ঘটনার পর হোটেলে তালা দিয়ে সবাই আত্মগোপন করেছেন। বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী বলেন, হোটেলটিতে সিসিটিভি ক্যামেরা ছিল না। আশপাশেও কোনো সিসিটিভির ফুজেট পাওয়া যায়নি। নিহত বিপুলের লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com