মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বগুড়ায় নারীকে কুপিয়ে হত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

এফএনএস: বগুড়ার নন্দীগ্রামে নিজের বাড়িতে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রওশন আরা বেগম (৫৫)। তিনি নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামের প্রবাসী আলেফ মিয়ার স্ত্রী। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, রওশন আরা বেগমের স্বামী মালয়েশিয়া থাকেন। তার এক ছেলে চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন। মেয়ের বিয়ে হওয়ায় শ্বশুরবাড়িতে বসবাস করেন। একারণে রওশন আরা বেগম একাই নিজ বাড়িতে বসবাস করতেন। গতকাল শনিবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে দেখতে পান রওশন আরার লাশ বারান্দায় পড়ে আছে। তার মুখ মন্ডল এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ঘরের মালামাল এলোমেলো ছড়িয়ে পড়ে আছে। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে এবং আলামত সংগ্রহ করেন। নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, ঘরের মালামাল তছনছ করা হলেও চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। বাসার মালামাল, মোবাইল ফোন সোনার গহনা কোনো কিছুই খোয়া যায়নি। এছাড়াও ঘরের মধ্যে রক্ত পড়ে থাকার কোনো আলামত পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে ওই নারীকে বারান্দাতেই কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com