বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে যুবক নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

এফএনএস: বগুড়ার সদর উপজেলায় বন্ধুদের হাতে ছুরিকাঘাতে হৃদয় আকন্দ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় আকন্দ ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হৃদয় তার কয়েকজন বন্ধুদের নিয়ে মধ্যপাড়া এলাকায় সরিষার ক্ষেতের পাশে আড্ডা দিচ্ছিলেন। এসময় হৃদয় বন্ধুদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় তাদের মধ্যে কেউ একজন হৃদয়কে সরিষার ক্ষেতের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হৃদয়কে উদ্ধার করে প্রথমে টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হৃদয় মারা যান। বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার জানান, বর্তমানে তার লাশ হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com