রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় দেবহাটা সদর ইউনিয়ন জয়ী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

দেবহাটা অফিস \ দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ ১৭) এর ফাইনাল খেলা। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান উৎসবমুখর পরিবেশে উদ্বোধন শেষে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে দেবহাটা সদর ইউনিয়ন, কুলিয়া ইউনিয়নকে ৪-৩ গোলে পরাজিত করে শেষ হাসি হেসেছে। নির্ধারিত সময়ে কোন দলই জয়ের মুখ না দেখায় ফলাফল নির্ধারনে ট্রাইবেকারই দেবহাটা ইউনিয়নকে জয় এনে দেয়। উদ্বোধনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মো: রিফাতুল ইসলাম, উপস্থিত ছিলেন দেবহাটা ক্রীড়া পরিষদের সম্পাদক আফসার উদ্দীন মাস্টার, সমাজসেবা অধির কুমার গাইন, আ’লীগ নেতা আনোয়ারুল হক, উপসহকারী কৃষি অফিসার শওকত ওসমান, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, মহিলা মেম্বর রেহানা খাতুন প্রমুখ। খেলা পরিচালনা করেন আব্দুর রফিক।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com