বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বজ্রপাতে ইয়েমেনে নিহত ১৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

এফএনএস বিদেশ : একদিনে একাধিক বজ্রপাতে ইয়েমেনে বিভিন্ন অঞ্চলে অন্তত ১৩ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ২৭ জন।ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির হাজ্জাহ প্রদেশের বিভিন্ন এলাকায় একাধিক বজ্রপাতের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং এ সময়ে আহত হয়েছেন আরও অন্তত আট জন। স্থানীয় আরেকটি সংবাদমাধ্যমের বরাতে আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের আমরান প্রদেশের একটি শেষকৃত্যানুষ্ঠানে বজ্রপাত হলে অন্তত ছয় জন নারীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ১৩ জন। এদিকে, জাতিসংঘ জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে সা¤প্রতিক বন্যায় অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রতিষ্ঠান ওসিএইচএ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২৮ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চরম প্রাকৃতিক দুর্যোগ দেশটির ২২ প্রদেশের মধ্যে অন্তত ১৬টি প্রদেশে আঘাত হেনেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com