মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বটিয়াঘাটায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে আটক ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

বটিয়াঘাটা (খুলনা) অফিস ॥ ২১সেপ্টেম্বর২০২৩ জেলা গোয়েন্দা পুলিশ, খুলনার বিশেষ অভিযানে বটিয়াঘাটা থানা এলাকা হতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২০ (বিশ) পিচ লোহার পাইপ, সর্বমোট ওজন-৩ শত৫৭ কেজি সহ মোঃ আব্দুল্লাহ সরদার (৩০) গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে ২১সেপ্টেম্বর ২০২৩ পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে দীর্ঘদিন ধরে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি সংক্রান্তে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বটিয়াঘাটা থানাধীন গোপালখালী গ্রামের জনৈক শৈলেন রায়ের মুদি দোকানের পূর্ব পাশে নদীর পাড় হতে ২১ সেপ্টেম্বর ২০২৩ রাত্র ১১টার দিকে মোঃ আব্দুল্লাহ সরদার (৩০), পিতা- মজিবর সরদার, সাং-চুনকুড়ি (ওড়াবুনিয়া), থানা-দাকোপ, জেলা-খুলনাকে আটক করেন। ধৃত পূর্বক আসামীর হেফাজত হতে ২০ (বিশ) পিচ লোহার পাইপ, সর্বমোট ওজন-৩শত ৫৭কেজি। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে পেনাল কোড আইনে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com