মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বটিয়াঘাটায় ঝুলন্ত লাশ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

বটিয়াঘাটা (খুলনা) অফিস \ বটিয়াঘাটার বারোআড়িয়া বাজারে ঝুলন্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা যায়, বারআড়িয়া এলাকার আছাবুর রহমানের পুত্র আঃ রব(২২) গতকাল বৃহস্পতিবার সকালে সুন্দরমহল মাছের আড়তে কয়েক কেজি চিংড়ি মাছ বিক্রি করে বাড়িতে ফিরে আসে। এরপর তার মা ফজিলা বেগমের সাথে স্ত্রী সংক্রান্ত ব্যাপারে বাগবিতন্ডা হয়। পরবর্তীতে তার নিজস্ব মোবাইল সার্ভিসিং এর দোকানে সকাল আনুমানিক ৯.৩০ মিনিটে নিহত আঃ রব এর চাচাত ভাই মারুফ ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে আশে পাশের লোকজন কে খবর দেয়। বিষয়টি থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় খুলনা সহকারী পুলিশ সুপার সি সার্কেল মোঃ মফিজুর রহমান ও বটিয়াঘাটা থানায় ইনস্পেক্টর (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু নিহতের সুরতাহাল পর্যাবেক্ষন করেন। এ বিষয়ে সহ-পুলিশ সুপার সি সার্কেল মফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, নিহতের গায়ে গলায় আঘাতের চিহ্ন, পায়ে ইট বাধা, হাত পিছনে বাধা অবস্থায় পাওয়া গেছে। তবে ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এটা হত্যা না আত্মহত্যা বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com