সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বড়দলে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

আশাশুনি ব্যুরো।। বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বড়দল ইউনিয়ন পরিষদের গোয়ালডাঙ্গা সাফ কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বড়দল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার লইয়ার্স কমেটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শোভনালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু বকর সিদ্দিক, জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার নায়েব আমীর মাওলানা নুরুল আফসার মোর্তজা, বড়দল ইউনিয়ন তদারক কারী মাওলানা আতাউর রহমান। এছাড়া বক্তব্য রাখেন আলহাজ্ব শেখ হেদায়েতুল ইসলাম, সিকান্দার আলী, ডাক্তার মোহাম্মদ সোহারাব হোসেন, আলহাজ্ব আব্দুল গফুর সানা, প্রভাষক মোহাম্মদ আলী, হাফেজ রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুব বিভাগীয় সভাপতি মোহাম্মদ ওমর আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com