সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বনুচ্চির অবসরের ঘোষণা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: ইতালির জার্সিতে লিওনার্দো বনুচ্চির অভিষেক হয় ২০১০ সালে। গত ইউরোতে ইতালির শিরোপা জয়ে তার রয়েছে বড় ভ‚মিকা। ক্লাব পর্যায়ে জুভেন্টাসের হয়ে ২০১১-১২ মৌসুম থেকে আটটি সিরি ‘এ’ জেতা এই কিংবদন্তি অবসর নিচ্ছেন আগামী মৌসুম শেষে। বুধবার জুভেন্টাসের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানালেন বনুচ্চি নিজেই। বনুচ্চি বলেন, ‘এই জার্সি আমার কাছে দ্বিতীয় ত্বকের মতো। এতদিন ধরে এই জার্সিটা পরতে পারা স্বপ্নের মতো। এবার আমি থামছি। আগামী মৌসুম শেষে যখন অবসর নেব, তখন রক্ষণের একটা যুগেরও অবসান হবে।’ জর্জিও কিলিয়ানি, আন্দ্রে বারজাগলি আর গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের সঙ্গে রক্ষণে প্রাচীরই গড়েছিলেন বনুচ্চি। ইতালির হয়ে ১২০ ম্যাচ আর জুভেন্টাসের জার্সিতে কিছুদিন আগে খেলেছেন ৫০০তম ম্যাচ। তবে বিদায়ের পরও তরুণদের আদর্শ হয়ে থাকতে চান তিনি, ‘আমরা যেভাবে বারেসি, নেস্তা, মালদিনি, ক্যানাভারোদের দেখে বড় হয়েছি, তেমনি আমাদের আদর্শ করেও গড়ে উঠবে তরুণরা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com