স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের ২০২২-২০২৩ বর্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পী ও কলাকুশলীদের ২৮তম বর্ষসেরা সম্মাননা ও এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের যৌথ আয়োজনে শহরের বাজার কলকাতার কনফারেন্স রুমে বন্ধন শিল্পী সংসদ সভাপতি মো: জিয়াউল হকের সভাপতিত্বে ও বন্ধন টেলিমিডিয়ার সভাপতি বাবু অতুল কুমার ঘোষের আহবানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম। এসময় তিনি বলেন সঙ্গীত, নৃত্য ও নাটক বিনোদনমূলক অনুষ্ঠান। এই সংগঠন সমাজের লুকায়িত প্রতিভার বিকাশ ঘটাই। বিনোদন মানুষের সুস্থ রাখতে উৎসাহিত করে। প্রতি বছর এ রকম অনুষ্ঠান আয়োজন করায় সংগঠনকে ধন্যবাদ জানাই। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মুসফিকুর রহমান মিল্টন। অনুষ্ঠানে বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন এবং শিল্পীরা নাটক মঞ্চস্থ করেন। উক্ত অনুষ্ঠানে বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পী ও কলাকুশলীদের বর্ষসেরা সম্মাননা, এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সহকারী অধ্যাপক মোঃ ফরিদউদ্দীন মাসউদ, সহ সম্পাদক আসিফুল আলম প্রমুখ। এছাড়া সংগঠনের শিল্পীরা, কলাকুশলী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বর্ষসেরা সম্মাননা ও এ্যাওয়ার্ড প্রদান শেষে বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের জিয়াউল হক জিয়াকে সভাপতি, অতুল কুমার ঘোষকে সাধারন সম্পাদক ও আলমগীর আলমকে কোষাধ্যক্ষ করে ৩ বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন টিভি নাট্য পরিচালক মো: মুছা করিম।