শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বরিশালে বাসের ধাক্কায় ট্রলিচালকসহ নিহত ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

এফএনএস: বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রলিচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালককে আটক ও বাসটিকে জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে রঙ্গশ্রী ইউনিয়নের কাঠেরপোল এলাকা সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রলির চালক বাকেরগঞ্জের তবিরকাঠি এলাকার মো. রাকিব, হেলপার জহিরুল তালুকদার ও স্টাফ বাইজিদ। বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, হুমায়রা এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। অন্যদিকে ট্রলিটি বকেরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে কাঠেরপোল এলাকায় পৌঁছালে বাসটি ট্রলিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের আড়াআড়িভাবে এসে পড়ে। পরে আবার বাসটি ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলি উল্টে গিয়ে ঘটনাস্থলেই চালক মো. রাকিবের মৃত্যু হয়। হেলপার জহিরুল ও স্টাফ বাইজিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, এ ঘটনায় বাসের চালক মো. শামীমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com