রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বর্ষায় লবণ ও চিনি ভালো রাখতে করনীয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩

এফএনএস লাইফস্টাইল: বর্ষায় স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে। শীতেও রান্নাঘরের ছায়াযুক্ত স্থানে তা থাকতে পারে। তখন লবণ ও চিনিতে কেন যেন পানি জমেছে মনে হয়। এই সমস্যার কারণে অনেক সময় লবণ বা চিনি ফেলে দিতে হয়। স্বাস্থ্য সমস্যার বিষয়টি বিবেচনাধীন তো থাকেই।
চাল ছিটিয়ে রাখুন
লবণ ও চিনি যদি পাত্রে রাখলে ভিজে যাওয়ার সমস্যা দেখা দেয় তাহলে পাত্রের ভিতর কিছু চাল ছিটিয়ে দিন। তাহলে লবণ বা চিনির মধ্যকার আর্দ্রতা শোষণ করে নিবে চাল। প্রাকৃতিকভাবেই চাল এই পানি শোষণ করে। তবে লবণের কৌটা বড় হলে বড় পুটুলিতে চাল রেখে সংরক্ষণ করুন৷ দেখবেন লবণ বা চিনি ভিজবে না।
লবঙ্গ রাখা যায়
চালের মতোই লবঙ্গের পানি শোষণের ক্ষমতা আছে৷ লবঙ্গের একটি বাড়তি সুবিধা এটি লবণের গুণমান ধরে রাখতে সাহায্য করে। তবে লবঙ্গের গন্ধটা যদি পাত্রে ছড়ায় তাহলে একটু অস্বাভাবিক লাগতে পারে। বিশেষত চিনির ক্ষেত্রে একথা প্রযোজ্য। তাই লবঙ্গ রাখলেও তা কাপড়ে মুড়িয়ে রাখুন।
অবস্থান বদল করুন
আপনার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি লবণ বা চিনির কৌটার অবস্থান বদলে ফেলা। শীতল ও ছায়াযুক্ত একটি স্থানে রাখলেও চেষ্টা করুন জায়গাটি যেন শুষ্ক থাকে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com