মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বলের আঘাতে গুরুতর আহত রাচিন রবীন্দ্র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

নিউজিল্যান্ডের দেওয়া ৩৩১ রানের টার্গেট টপকাতে নেমে পাকিস্তানের ইনিংসে তখন ৩৭.৩ ওভার; খুশদিল শাহর উড়িয়ে দেওয়া বল ক্যাচ নিতে গিয়ে হাতে রাখতে পারেননি ফিল্ডার রাচিন রবীন্দ্র। সোজা তার মাথায় আঘাত লাগে বলের, মুহূর্তেই রক্তক্ষরণ। লাহোরের সদ্য উদ্বোধন করা গাদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের পাকিস্তান—নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে নেমেই ইনজুরড কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র। ক্যাচ নিতে গিয়ে বল দেখতে পারেননি রাচিন, চোখের উপরের অংশে সোজা আঘাত লাগে। আর তাতে মুহূর্তেই মাথা দিয়ে রক্ত বের হতে থাকে। এরপর দ্রুতই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ৩৭.৩ ওভারে খুশদিল শাহ মাইকেল ব্রেসওয়েলকে স্লগ—সুইপ করার পরে রাচিন বাউন্ডারি লাইন থেকে এগিয়ে ক্যাচ লুফে নেওয়ার পজিশনে দাঁড়ান। কিন্তু বল তিনি হাতে আর জমা করতে পারেননি। যা আঘাত করে তার চোখের উপরের অংশে। বল মাথায় আঘাত লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন রাচিন, রক্ত বেয়ে পড়তে থাকে নিচে। স্ট্রেচার পর্যন্ত নিয়ে আসা হয় মাঠে। মাথায় তোয়ালে চেপে তাকে নিয়ে ড্রেসিংরুমে ফিরে যান পাকিস্তানের পুলিশ ও নিউজিল্যান্ড দলের চিকিৎসক। আপাতদৃষ্টিতে, ফ্লাডলাইটের কারণেই বলের সাথে যোগাযোগ হারিয়েছিলেন রাচিন। মূলত নতুন করে সাজানো লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোক সমস্যায় বল দেখতে সমস্যায় পড়েন ম্যাচ খেলতে নামা ক্রিকেটাররা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com