রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বসন্তপুর নদীবন্দরের বিষয়ে ভারতীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সাথে শেখ এজাজ আহমেদ স্বপনের মত বিনিময়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার: বসন্তপুর নদীবন্দর চালুর জন্য নিরালস কাজ করে যাচ্ছেন বসন্তপুর নদীবন্দর কমিটির আহবায়ক ও জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। পাক-ভারত যুদ্ধের পর থেকে দীর্ঘদিন ধরে বসন্তপুর নদীবন্দর বন্ধ ছিল। ২৮ ফেব্রয়ারি ২০২১ বসন্তপুর নদীবন্দর পূণরায় চালু করার জন্য আবেদন করেন তিনি। ২৪ জুন ২০২২ বসন্তপুর নদীবন্দর বিষয়ক সাব কমিটি অনুমোদোন পায়। তার ঐক্লান্তিক প্রচেষ্টার ফলে ২৫ অক্টোবর ২০২২ বসন্তপুর নদীবন্দর এর গেজেট প্রকাশিত হয়েছে। বসন্তপুর নদীবন্দরের যায়গা অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যলয়ে চিঠি পাওয়ার পর প্রথম দফায় গত ২৯ আগষ্ট ইন্ডিয়ান ওডঅও অফিসের ডিরেক্টর মি. কুমারের সাথে মিটিং করেছেন। দ্বিতীয় দফায় ৩ অক্টোবর ২০২৩ ভারতীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সাথে মতোবিনিময় করেছেন শেখ এজাজ আহমেদ স্বপন। বসন্তপুর নদীবন্দর বিষয়ে দীর্ঘক্ষন আলোচনা হয় ভারতীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সাথে। তিনি বেশ মনোযোগ দিয়ে শুনেছেন তার কথা। বসন্তপুর নদীবন্দর চালুর অগ্রগতির ব্যাপারে বেশ সুসংবাদ দিয়েছেন। আলোচনা শেষে উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী ও আমাদের ভাই শেখ রাসেলের উপর লেখা বই দেওয়া হয়। ভারতীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সাথে আলোচনা শেষে বসন্তপুর নদীবন্দরের ভারতীয় অংশ হিঙ্গলগঞ্জ পরিদর্শনে করেন বসন্তপুর নদীবন্দর কমিটির আহবায়ক ও জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, প্রথমে তিনি হিঙ্গলগঞ্জ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন, এসময় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ নদীবন্দর ব্যাবসায়ি সমিতি সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ। এরপর হিঙ্গলগঞ্জ নদীবন্দর ব্যবসায়ী সমিতির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com