সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বসুন্ধরা কিংসের মাঠেই সাফের প্রস্তুতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: সাফ চ্যাম্পিয়নশিপের আগে কম্বোডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ জুন বেঙ্গালুরুতে সাফ শুরুর আগে ১৫ জুন কম্বোডিয়ার মাটিতে হবে এই ম্যাচ। তার আগে সাফের প্রস্তুতি ক্যাম্প হবে বাংলাদেশেই। বসুন্ধরা কিংসের মাঠে খেলবে জাতীয় দল। সাফ সামনে রেখেই সর্বশেষ ফিফা উইন্ডোতে সিলেটে দুটি ম্যাচ খেলে হাভিয়ের কাবরেরার দল। সে দুটির প্রথমটিতে জিতলেও র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলটির বিপক্ষে পরের ম্যাচটি হারে বাংলাদেশ। কম্বোডিয়ার বিপক্ষে গত সেপ্টেম্বরে সর্বশেষ প্রীতি ম্যাচে বাংলাদেশ জিতলেও দলটি (১৭৭) এই মুহূর্তে র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১৫ ধাপ এগিয়ে। কম্বোডিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলেই বেঙ্গালুরুর বিমান ধরবেন জামাল ভ‚ইয়ারা। সিলেটে সিশেলসের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দল সৌদি আরবে ক্যাম্প করেছিল। শোনা গিয়েছিল সাফের আগে কাতার যাবেন কাবরেরার শিষ্যরা। তবে ফেডারেশনের এই মুহূর্তে ভিন্ন চিন্তা করছে। গত শনিবার জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ যেমন বলেছেন, ‘প্রতিবেশী দেশে যেহেতু খেলা, কন্ডিশন বিবেচনায় দেশেই তাই প্রস্তুতি নেব আমরা। তা ছাড়া কম্বোডিয়ায় যেহেতু প্রস্তুতি ম্যাচ খেলব, অন্য কোথাও প্রস্তুতি ক্যাম্প করলে আমাদের যাতায়াতেই আবার অনেক সময় চলে যেতে পারে।’ দেশে সে ক্ষেত্রে বসুন্ধরা কিংস অ্যারেনাকেই অনুশীলন ভেন্যু হিসেবে চ‚ড়ান্ত করেছেন তারা। ক্যাম্প শুরু হবে আগামী ৪ জুন থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com