বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশের চোখ এবার হ্যাটট্রিক জয়ে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: প্রথমবারের মত আয়োজিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্র“প-এ’তে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রেখে গ্র“প পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এ ম্যাচ জিতে গ্র“প চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সের লড়াইয়ে নামতে চায় দিশা বিশ্বাসের নেতৃত্বাধীন দলটি। আজ বুধবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে দিশা-প্রত্যাশা-স্বর্ণারা। দুর্দান্ত জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারায় তারা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩০ রান করে অস্ট্রেলিয়া। অধিনায়ক দিশা বিশ্বাস ২৫ রানে ও মারুফা আকতার ২৯ রানে ২টি করে উইকেট নেন। ১৩১ রানের টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়নি বাংলাদেশকে। দিলারা আকতার ৪০, সুমাইয়া আকতার ৩১, আফিয়া প্রত্যাশা ২৪ ও স্বর্ণা আকতার ২৩ রান করেন। অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকেও উড়িয়ে দেয় বাংলাদেশ। ব্যাটারদের দৃঢ়তায় ১০ রানে ম্যাচ জিতে সুপার সিক্সের টিকিট নিশ্চিত করে তারা। প্রত্যাশা ৪৩ বলে ৫৩ ও স্বর্ণা ২৮ বলে অপরাজিত ৫০ রান করেন। ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রানের বড় সংগ্রহ পায় তারা। জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৫ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। বাংলাদেশের মারুফা আকতার ১৯ রানে নেন ২ উইকেট। চার গ্র“প থেকে শীর্ষ তিন দল ‘সুপার সিক্স পর্বে’ খেলবে। আগামী শনিবার থেকে শুরু হবে সুপার সিক্স পর্ব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com