শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশের তথ্য প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক বিশ্বে বর্তমান সময়ে বাংলাদেশ অর্থনীতিতে, কৃষি শিল্প উৎপাদনে সেই সাথে বৈদেশিক মুদ্রা উপার্জনে বিশেষ ভাবে আলোকিত এবং আলোচিত নাম। বিশ্বের দেশে দেশে লাল সবুজের দেশটি কেবল অর্থনীতিতে আলোচিত নয়, তথ্য প্রযুক্তি আর চিকিৎসা বিজ্ঞানের উচ্চুতে অবস্থান করছে। একদা আমাদের দেশ তথ্য প্রযুক্তিতে ব্যাপক ভাবে পিছিয়ে ছিল, দেশ বাসি দৃশ্যতঃ প্রযুক্তির সাথে তেমন পরিচিত ছিল না। কিন্তু সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে অতি মাত্রায় সফল। আমাদের দেশের ব্যবসা বাণিজ্যে, উপাদানে, রপ্তানীতে স্বাস্থ্যে, শিক্ষায় সর্বপরি প্রতিদিনের জীবন যাত্রায় তথ্য প্রযুক্তির অবাধ এবং যুগোপোযোগী ব্যবহার ঘটে চলেছে। দেশের বিচার বিভাগকেও ব্যাপক ভিত্তিক তথ্য প্রযক্তি স্পর্শ করেছে। মহামারী করোনাকালীন সময় গুলোতে তাই দেখা গেছে আদালতের স্বাভাবিক কার্যক্রম সহ বিচারিক কার্যক্রম তথ্য প্রযুক্তির মাধ্যমে চলেছে। বাংলাদেশ বিশ্ব ব্যবস্থায় যতগুলো বিষয়ে আলোচিত এবং আলোকিত তার মধ্যে অন্যতম তথ্য প্রযুক্তি। আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে আন্তর্জাতিক বিশ্বে পরিচিত ও গ্রহনযোগ্যতা পেয়েছে। বিপুল সংখ্যক প্রবাসী বিশ্বের দেশে দেশে তাদের তথ্য প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। বিশ্ববাসির কাছে বাংলাদেশ তথ্য প্রযুক্তির কল্যানে বিস্ময়ের বিষয়ে পরিনত হয়েছে। বিশ্বের সব দেশে সব প্রান্তে আমাদের তথ্য প্রযুক্তির বিষয়টি আলোচিত, আমাদের চিকিৎসা বিজ্ঞানের দ্রুতি ছড়িয়ে চলেছে। দেশের চিকিৎসা ব্যবস্থা বর্তমান সময়ে যে কোন উন্নত ও আধুনিক দেশের সম পর্যায়ে, একদা আমাদের দেশের রোগীরা চিকিৎসা গ্রহনের জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে গেলেও সা¤প্রতিক বছর গুলোতে আমাদের দেশের রোগীরা বিশ্বের দেশে দেশে না যেয়ে দেশেই চিকিৎসা করাচ্ছে। আমাদের চিকিৎসা বিজ্ঞান কে বিশেষ ভাবে শক্তিশালী করেছে এবং নিরবিচ্ছিন্ন ভাবে এগিয়ে নিচ্ছে প্রযুক্তি। বাংলাদেশের এগিয়ে যাওয়ার বিশ্ব দরবারে সম্মান ও মর্যাদা বৃদ্ধির মাধ্যম তথ্য প্রযুক্তি আরও শক্তিশালী হোক এই প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com