সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: ঈদের ছুটির পর বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দ্বিতীয় দফায় খেলতে এসেছে আফগানিস্তান। রোববার টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। ১৬ সদস্যের দলে রয়েছেন অধিনায়ক রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবীদের মতো বিশ্বমানের স্পিনার। রশিদ একমাত্র টেস্টে ছিলেন না। ওয়ানডের মতো এই দলেও নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ওয়াফাদার মোমান্দ। মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক করা ওপেনার সেদিকুল্লাহ অটলও সুযোগ পেয়েছেন। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের পর আগামী ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আফগানিস্তান টি-টোয়েন্টি দল : রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, সেদিক অটল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি, নবীন উল হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নূর আহমেদ, মুজিব উর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com